ভিয়েনা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

নাজিরপুরে সাংবাদিকে পিটিয়ে আহত করলেন ইউপি সদস্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ৮৫ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান লাভলুকে পিটিয়ে আহত করছে উপজেলার শ্রীরামকাঠী ইউপির সদস্য মো. তারিকুল ইসলাম সিন্টু।

সোমবার (২৪ জুলাই) উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে বসে এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. তৌফিকুল ইসলাম দেলোয়ার জানান, ওই দিন সকাল সোয়া ১০টার দিকে ওই ইউপি সদস্য কর্তৃক প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদকের উপর হামলার খবর পেয়ে সেখানে গিয়ে তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত ওই সাংবাদিক জানান, ওই দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উদ্যোগে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের যাই। কর্মসূচীর কিছু আগে সেখানে বসে ওই মেম্বারের সাথে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে সে চেয়ার দিয়ে হামলা করেন।

তিনি আরো জানান, ওই মেম্বার গত ২০০৮ সালের দিকে একটি গন ধর্ষন মামলার আসামী ছিলেন। তখন এ নিয়ে নিউজ করায় সে থেকে তিনি ওই সংবাদ কর্মীর উপর ক্ষিপ্ত ছিলেন।

এ ব্যাপারে থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, এ ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে সাংবাদিকে পিটিয়ে আহত করলেন ইউপি সদস্য

আপডেটের সময় ০১:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩