ভিয়েনা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

নাজিরপুরে বাস চাপায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ১২৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর প্রচারনা শেষে বাড়ি ফিরার পথে বাস চাপায় সঞ্জিব কুমার হালদার (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার ভাইজোড়ার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে। নিহত সঞ্জিব কুমার হালদার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া গ্রামের জনার্ধন হালাদারের ছেলে। তিনি পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার । তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাক্তার দিপঙ্কর নাগের নির্বাচন পরিচালনা কমিটির একজন উপদেষ্টা সদস্য ছিলেন।

জানা গেছে, নিহত সঞ্জিব কুমার ওই রাতের সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান প্রার্থী দিপঙ্কর নাগের প্রচারনা শেষে ভাড়ার মোটর সাইকেলে করে বাড়ি ফিরবার পথে বাস চাপায় তার মৃত্যু হয়।

তাকে বহন করা মোটর সাইকেল চালক শাহাজাহান জানান, ওই রাতে নাজিরপুর মাটিভাঙ্গা সড়কের পলাশডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে যাই। এ সময় মোটার সাইকেলটি রাস্তার পাশে রাখা ধানের খরের উপর পরে যায়। তখন মোটর সাইকেলের পিছনে থাকা সঞ্জিব কুমারও রাস্তার উপর পরে যান। এ সময় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্য হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিপন পাল জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, ঘাতক বাসটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে বাস চাপায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীর মৃত্যু

আপডেটের সময় ১২:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪