ভিয়েনা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

নাজিরপুরে তুচ্ছ ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ১২৭ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে পুকুরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৪ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামে। হামলায় আহতরা হলেন এক পক্ষের ওই গ্রামের মীর আলী মোল্লার ছেলে মো. আলী আকবর মোল্লা (২০), ভাই মাসুম মোল্লা (২৮) ও মহিবুল্লাহ (১৫), একাই এলাকার মৃত বলাই মোল্লার ছেলে জেহের আলী মোল্লা (৭৫), ছেলে দ্বীন ইসলাম (২৮)। অন্য পক্ষের শিমুল মোল্লা (৩৫), হাফিজুল ইসলাম মোল্লা (৩৭), শরিফুল মোল্লা (২২), রানা মোল্লা (১২)। গুরুতর আহত শিমুল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহত দ্বীন ইসলাম মোল্লা জানান, বাড়ির পাশের একটি পুকুরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায় হাফিজুল মোল্লা, লিটন মোল্লা, শিমুল মোল্লা ও এজাজুল মোল্লা আমাদের উপর হামলা চালিয়ছে।

আহত মাসুম মোল্লা জানান, ওই রাতে আমি বাজার থেকে মাছ বিক্রি করে টাকা সংগ্রহ করছিলাম। এ সময় শিমুল মোল্লা ফোন দিয়ে আসতে বললে আমি বাড়ি ফিরি। এ সময় লিটন মোল্লার নেতৃত্বে ৩/৪ জন আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমার সাথে থকা ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এর আগে আমি ওই লিটন মোল্লার বিরুদ্ধে মৎস্যজীবীদের চালের কার্ড প্রদানের নামে টাকা গ্রহনের অভিযোগে লিটন মোল্লার বিরুদ্ধে প্রতিবাদ করি। এতে লিটন মোল্লা আমার উপর ক্ষিপ্ত হয়।

এ দিকে এজাজুল মোল্লা জানান, দ্বীন ইসলামের নেতৃত্বে ৭/৮ জনে আমাদের উপর হামলা চালিয়ে আমাদের ৪ জনকে আহত করে।
তবে অভিযুক্ত লিটন মোল্লা এ হামলার সাথে জড়িত নন বলে জানান। তিনি জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

চীনা নাগরিকের কাছ থেকে বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে তুচ্ছ ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৯

আপডেটের সময় ১০:৪৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১