ভিয়েনা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৯ জনের মনোনয়নপত্র বাতিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ১০৮ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির বহিস্কৃত নেতা সহ মোট ৯ জনের মনোয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকতা মো.কায়ছারুল ইসলাম।

এরা হলেন বহিস্কৃত কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য খন্দকার আহসান হাবিব (সতন্ত্র), নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকেরুল ইসলাম (স্বতন্ত্র), কেন্দ্রিয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি কাজী এটি এম আনিছুর রহমান বুলবুল (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান,(স্বতন্ত্র), বহিস্কৃত বিএনপির নেতা খন্দকার ওয়হিদ মুরাদ (স্বতন্ত্র), মো আব্দুল হাফেজ বিল্লাহ (স্বতন্ত্র), সৈয়দ মাহমুদুল ইলাহ (স্বতন্ত্র), মেহেনিগার হোসেন ( স্বতন্ত্র) এবং রাফিউর রহমান খান ইউসুফজাই ( স্বতন্ত্র) ।

রোববার টাঙ্গাইল-৫ সদর আসন, টাঙ্গাইল-৬ দেলদুয়ার নাগরপুর, টাঙ্গাইল-৭ মির্জাপুর ও টাঙ্গাইল-৮ বাসাইল সখীপুর আসনের মনোনয়ন পত্র বাছাই করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া খন্দকার আহসান হাবিব, জাকেরুল ইসলাম ও কাজী এটি এম বুলবুল জানান, তারা এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন।

এসময় জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকতা মো.কায়ছারুল ইসলাম জানান, যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন। তিনি বলেন, অনেকের দৈবচয়ন পদ্ধতি ও ঋন খেলাপীর কারনে মনোনয়ন পত্র বাতিল হয়। মনোনয়ন পত্র বাছাইকালে প্রার্থী ও প্রার্থীর সমর্থনকারী প্রস্তাবকারী ও স্ব-স্ব আইনজীবি উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৯ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেটের সময় ০৩:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩