ভিয়েনা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায় পিরোজপুরে আ’লীগের শুভেচ্ছা মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ১০৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আওয়ামীলীগের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সদর সহ জেলার নাজিরপুর ও ইন্দুরকানীতে এ মিছিল অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের পৌর সভায় জেলা যুবলীগ, ছাত্রলীগ সহ আ’লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে বিলাস চত্বরে গিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিরুজ্জামান অনিক, সাধারন সম্পাদক মো. ইখতেখার মাহমুদ সজল প্রমুখ।

এ ছাড়া ওই একই সময় জেলার নাজিরপুর উপজেলা কৃষকলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা আ’লীগ, ছাত্র ও যুবলীগ সহ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মছিল বের হয়। ওই মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মো. শাহ আলম ফরাজী, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজী, ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমুখ। এ ছাড়া জেলার ইন্দুরকানীতেও উপজেলা আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন

জেলার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন জানান, জানান, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপির নির্দেশে আমাদের এমন আয়োজন। দেশের গনতন্ত্র ও সংবিধান রক্ষার ধারবাহিকতা হিসাবে দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আবারও শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ তৈরীর সরকার গঠন হবে এমন প্রত্যাশা ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষনায় পিরোজপুরে আ’লীগের শুভেচ্ছা মিছিল

আপডেটের সময় ০৯:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩