ভিয়েনা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

দেশের ইতিহাসে প্রথমবারের মতো চ্যানেল ২৪ সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতা’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১০৩ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো চ্যানেল ২৪ সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা  ‘অপরাজিতা’।

চ্যানেল ২৪ এর বুধবার সন্ধ্যা ৭টার বুলেটিনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ এডিটর আব্দুল কাইয়ুম তুহিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ধরনের ইতিবাচক সুবিধার বিষয় উঠে এসেছে। তাই আমরাও চাইছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আশা করছি দেশের ইতিহাসে এক বিপ্লব ঘটাবে এআই প্রযুক্তি।

চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ।গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। 

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের ইতিহাসে প্রথমবারের মতো চ্যানেল ২৪ সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতা’

আপডেটের সময় ১২:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩