ভিয়েনা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী- কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ১২৩ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধি: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, দলের বাইরে যারা নির্বাচন করছে আমার দৃষ্টিতে অবশ্যই তারা বিদ্রোহী প্রার্থী। স্বতন্ত্র হতে হবে এমন বলা হয়নি। দলের কোন কর্মী নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই। যারা দলের আদর্শ মেনে চলে তাদের সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকা হক ভাসানীর, বঙ্গবন্ধুর নৌকা, আওয়ামী লীগের নৌকা এবং এই নৌকা শেখ হাসিনার। নৌকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই।
বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
দলীয় প্রতীকের বাইরে যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, বাস্তবতার নিরীক্ষে রাজনৈতিক কৌশলে অনেক কিছু করতে হয়।
তিনি আরো বলেন, নৌকা হলো আওয়ামী লীগের আর্দশের প্রতীক। আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রে সাথে কোন আপোষ করেনি। প্রধানমন্ত্রী নির্বাচনের স্বার্থে বলেছেন প্রতিযোগিতার জন্য। কিন্ত তিনি বলেননি নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মী অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য খান আহমেদ শুভসহ আওয়ালীগের অন্যন্য নেতারা উপস্থিত ছিলেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী- কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

আপডেটের সময় ১১:২৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩