ভিয়েনা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

তজুমদ্দিনে আর্থিক অনুদান পেল নিহত শ্রমিকের পরিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ১৫৪ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের চাচড়া ইউনিয়নে নির্মানাধীন ৪তলা আশ্রয়কেন্দ্র কাম-স্কুলের ভবনের কাজ করার সময় মৃত শ্রমিকের ৩ পরিবারকে স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ব্যক্তিগত তহবিল থেকে তিন লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন। একই সময় জেলা প্রশাসকের পক্ষে ৬০ হাজার টাকা অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা। দলীয় নেতা-কর্মিদের সাথে নিয়ে এমপি শাওন নিহতদের বাড়ী গিয়ে সমবেদনা জানিয়ে আজীবন তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে এই অনুদান হস্তান্তর করেন।

এসময় সাথে ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন, তজুমদ্দিন উপজেলা আ’লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, মিজানুর রহমান ফরিদ, উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু, সম্পাদক আঃ রহমান, মৎস্যজীবি লীগ সভাপতি আলাউদ্দিন জামাল প্রমুখ।

উপজেলার ৮৪নং দক্ষিন পশ্চিম চাঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র কাম স্কুল ভবনের নতুন সেফটিক ট্যাংকের ভিতরে নেমে সাঁটারিংয়ের কাঠ ও বাঁশ খুলতে গিয়ে চাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ আলী মিস্ত্রির ছেলে আলাউদ্দিন (৪০), সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খোকন সাজির ছেলে শামিম (২৫) এবং আব্দুস সামাদের ছেলে রাকিব (২৪) সহ তিন শ্রমিকের মর্মান্তিত মৃত্যু হয়। তারা এমডিএসপি’র আওতায় মেসার্স তমা কনস্ট্রাকশনের ঠিকাদারী প্রতিষ্ঠানের চারতলা ভবনের ফাউন্ডেশনের নির্মান কাজ করছিল।

সাব্বির আলম বাবু/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তজুমদ্দিনে আর্থিক অনুদান পেল নিহত শ্রমিকের পরিবার

আপডেটের সময় ০২:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১