ভিয়েনা ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯৮ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ট্রাকের চাপায়  মোটরসাইকেল  আরোহী নিহত হয়েছে ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে  টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের শহরের কাগমারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরো একজন।

নিহত রুকুনুজ্জামান (৩৫) রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের আখতারুল ইসলামের  ছেলে।সে সিটি গ্রুপের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিল বলে জানা গেছে।

আহত  হুমায়ূন রশীদ(৪০)। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাবাদী গ্রামের রওশন আলীর ছেলে। তিনি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে নাগরপুরগামী বালু ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এই ঘটনায় আহত হয় আরো একজন।

এসময় স্থানীয় লোকজন ট্রাকের চালককে আটক করে।খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেটের সময় ০৭:০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪