ভিয়েনা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

টাঙ্গাইলে কর্নেল আজাদকে বিএনপি থেকে বহিষ্কার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম ওরফে কর্নেল আজাদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, কর্ণেল আজাদের বিরুদ্ধে সরকারের ডামি নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেওয়া, ‘আয়নাঘর’–এর মাস্টারমাইন্ড বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যবসায়িক অংশীদার হওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাসিন্দা কর্ণেল আজাদ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে ব্যবসায় যুক্ত হন। গত বছর থেকে তিনি এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং অনুসারী গড়ে তোলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রচারণা শুরু হলে বিষয়টি দলীয় পর্যায়ে তদন্ত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, “তদন্তে সব অভিযোগের সত্যতা মেলায় দলের শীর্ষ নেতাদের পরামর্শক্রমে তাঁকে বহিষ্কার করা হয়েছে।”
বহিষ্কারের চিঠির অনুলিপি ধনবাড়ী ও মধুপুর উপজেলা বিএনপিসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোতে পাঠানো হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে কর্নেল আজাদকে বিএনপি থেকে বহিষ্কার

আপডেটের সময় ১২:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫