ভিয়েনা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

টাঙ্গাইলের দুই উপজেলাতে আনারস ও মোটরসাইকেল বিজয়ী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
  • ৯৫ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ (মোটরসাইকেল) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের মিলনায়তনের ফলাফল ঘোষণা কক্ষ থেকে নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয়।
মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ৭৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের প্রার্থী হারুনার রশীদ হীরা পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট।
অন্যদিকে, মধুপুর উপজেলায় আনারস প্রতীকের এডভোকেট ইয়াকুব আলী ৭৩ হাজার ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও দোয়াত-কলম প্রতীকের প্রার্থী ছরোয়ার আলম খান আবু পেয়েছেন ৫১ হাজার ৮৭ ভোট।
এর আগে বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে টাঙ্গাইলের দুটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কোথাও অপ্রীতকর কোন ঘটনা ঘটেনি।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের দুই উপজেলাতে আনারস ও মোটরসাইকেল বিজয়ী

আপডেটের সময় ১০:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪