ভিয়েনা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

ঝালকাঠিতে ৬ মাসের মধ্যে শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের নির্দেশনা জেলা প্রশাসকের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • ১৩৯ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় ১০০ ভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কাজ শুরু করেছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় সাধারণ ভূমি উন্নয়ন করের দাবীর পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৯৯৭ টাকা এবং সংস্থার কাছে মোট দাবীর পরিমাণ ৭৬ লাখ ২৪ হাজার ৮৫৭ টাকা। এ পর্যন্ত ভূমি উন্নয়ন সাধারণ দাবীর বিপরীতে ৪৫ লাখ ৪৯ হাজার ৩৩৫ টাকা এবং সংস্থার কাছ থেকে আদায় হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫৯১ টাকা।

উপজেলা পর্যায়ে ঝালকাঠি সদর উপজেলায় সাধারণ ভূমি উন্নয়ন করের দাবীর পরিমাণ ৬০ লাখ ৮ হাজার ৮৭২ টাকা এবং এ পর্যন্ত আদায় হয়েছে ২৩ লাখ ৪৭ হাজার ৪৫৪ টাকা। নলছিটি উপজেলায় সাধারণ ভূমি উন্নয়ন করের দাবীর পরিমাণ ৪৪ লাখ ৩৫ হাজার ১৫৫ টাকা এবং এ পর্যন্ত আদায় হয়েছে ১১ লাখ ৩৯ হাজার ৬৬২ টাকা। রাজাপুর উপজেলায় সাধারণ ভূমি উন্নয়ন করের দাবীর পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ১৫৬ টাকা এবং এ পর্যন্ত আদায় হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৬৯০ টাকা। কাঠালিয়া উপজেলায় সাধারণ ভূমি উন্নয়ন করের দাবীর পরিমাণ ১৫ লাখ ৮ হাজার ৭৫৫ টাকা এবং এ পর্যন্ত আদায় হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৫৮৫ টাকা। গড় আদায়ের হার ৩০%।

সাধারণ সংস্থার কাছে ঝালকাঠি সদর উপজেলায় দাবীর পরিমাণ ৪২ লাখ ৫ হাজার ৩৫৭ টাকা এবং আদায় হয়েছে ১৭ হাজার ৭০৭টাকা। নলছিটি উপজেলায় সাধারণ সংস্থার কাছে দাবীর পরিমাণ ৬ লাখ ৮৪ হাজার ৪০৭ টাকা এবং আদায় হয়েছে ৭৫ হাজার ৩৪৯ টাকা। রাজাপুর উপজেলায় সাধারণ সংস্থার কাছে দাবীর পরিমাণ ৩ লাখ ৯০ হাজার ২৭ টাকা এবং আদায় হয়েছে ১৪ হাজার ৩০০ টাকা। কাঠালিয়া উপজেলায় সাধারণ সংস্থার কাছে দাবীর পরিমাণ ২ লাখ ৯০ হাজার ৮৫৭টাকা এবং আদায় হয়েছে ১৫ হাজার ২৩৫ টাকা।

আগামী ৬ মাসের মধ্যে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের রাজস্ব সভায় এই নির্দেশনা প্রদান করেছেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ৬ মাসের মধ্যে শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের নির্দেশনা জেলা প্রশাসকের

আপডেটের সময় ০৭:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩