ভিয়েনা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫ থেকে ২০জন !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • ৮২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

রোববার (৭ মে) বিকেল ৪ টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় মেসার্স আনযার ফিলিং স্টেশন এর সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল ৪ টার দিকে ঢাকা থেকে ভান্ডারিয়াগামী মিজান পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। বাসটির মধ্যে থাকা ৩৫ থেকে ৪০ ছিল। তাদের মধ্যে ১৫ থেকে ২০ জন যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের উপর উল্টে যায় এতে ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছে। বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫ থেকে ২০জন !

আপডেটের সময় ০৬:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩