ভিয়েনা ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • ১৭০ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি :  ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা সদর ও উপজেলা পর্যায়ে কন্ট্রোলরুম খোলা, ৫৯টি সাইক্লোন সেল্টার খুলে দেওয়া ও ৪৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্রে রূপ দেওয়া হবে। এছাড়াও ৩৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

আশ্রয়কেন্দ্রেগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শুকনো খাবারের ব্যবস্থা করা, তৃণমূল পর্যায়ে মাইকিং করা ও স্বেচ্ছাসেবক টিম গঠন হয়েছে।

রবিবার রাতে ঝালকাঠি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়ালি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশ্রাফুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের জেলা-উপজেলা কর্মকর্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বেসরকারি সদস্যবৃন্দ ভার্চুয়ালি সভায় অংশ নেন।

বাধন রায় /ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

আপডেটের সময় ০৫:৩৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১