ভিয়েনা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ৮৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ  সতর্কবাতার্ ১০ নম্বর মহাবিপদ সংকেত প্রচারিত হওয়ার পরে জেলা প্রশাসক ২য় দিনে ঘূর্নিঝড় রেমাল মোকাবেলায় সভা করেছে।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন শিবলি, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যান্য সময়ের ঘূর্ণিঝড় মোকাবেলার অভিজ্ঞতাকে সামনে রেখে এবার জোড়ালো পূর্ব প্রস্তুতি নেয়া হয়েছে। রেড ক্রিসেন্টসহ বিভিন্ন এনজিও সংস্থা, স্বাস্থ্য বিভাগ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ বিভাগ, আনসার ও ভিডিপি, বন বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন বিভাগের সক্ষমতার উপর ঘূর্নিঝড় আঘাত হানলে দ্রুত সময়ে উদ্ধার জেলার সাইক্লোন সেন্টার গুলিতে মানুষকে নিয়ে যাওয়া ইত্যাদি বিষয়ে খুটিনাটি সুচারুভাবে নির্ণয় করা হয়েছে।

ঝালকাঠি জেলার ৫৮৬টি প্রাইমারী স্কুল এবং এর সাথে ৪৯টি সাইক্লোন সেন্টার ও ৩৭৩টি মাধ্যমিক স্তরের বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। জেলায় ৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলায় পর্যাপ্ত শুকনা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এবং জেলা প্রশাসকের কাছে নগদ অর্থ ও জি-আরের চাল মজুদ রয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ১১:৪০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪