ভিয়েনা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

জুলাই মাসে কমেছে প্রবাসী আয়, এসেছে ১৯৭ কোটি ডলার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ১১৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: জুন মাসের তুলনায় জুলাইয়ে কমেছে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ। জুন মাসে দেশে ২১৯ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। জুলাই মাসে ১৯৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ৫০৫ কোটি ৭০ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা হিসাবে)। মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও মুখপাত্র মো. সরোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান, জুনে ঈদের কারণে প্রবাসীরা রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছিলেন। তবে জুলাইয়ে সেই তুলনায় রেমিট্যান্স কম এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ মোট রেমিট্যান্স পেয়েছে ২১.৬১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের চেয়ে যা ২.৭৫ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরে দেশে আনুষ্ঠানিক চ্যানেলে মোট ২১.০৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে।

এদিকে সোমবার রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ০.৫০ টাকা বাড়িয়ে ১০৯ টাকা করা হয়েছে। প্রতি ডলার রেমিট্যান্সের বিপরীতে সরকারের আড়াই টাকা ভর্তুকি আছে। নতুন নিয়মে একজন প্রবাসী প্রতি ডলারের বিপরীতে প্রণোদনাসহ ১১১ টাকা ৫০ পয়সা পাবেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুলাই মাসে কমেছে প্রবাসী আয়, এসেছে ১৯৭ কোটি ডলার

আপডেটের সময় ০৮:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩