ভিয়েনা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • ৮৩ সময় দেখুন

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুম কামরুল ইসলাম চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়াত সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী পরিবেশ ও জলবায়ু ইস্যুতে অত্যন্ত সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন প্রথিতযশা সাংবাদিককে হারালো।

উল্লেখ্য যে,মঙ্গলবার (২ মে) রাত সাড়ে আটটায় যকৃতের অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।.তিনি বলেন, কামরুল ইসলাম চৌধুরী প্রায় এক মাস ধরে বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। তার লিভার সিরোসিস ছিল। যা পরে ক্যান্সারে রূপ নেয়।

কামরুল ইসলাম স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে বার্তা সম্পাদক হিসেবে অবসরে গিয়েছিলেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

আপডেটের সময় ০১:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩