ভিয়েনা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চেক প্রজাতন্ত্রে টর্নেডোয় ৩ জন নিহত, আহত বেশ কয়েকজন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ১৪৮ সময় দেখুন

প্রাগ প্রতিনিধি: চেক প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে টর্নেডোয় ঘরবাড়ি ভেঙে পড়ায় কমপক্ষে তিন জন মারা গেছে ও বেশ কয়েকজন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা শুক্রবার এ কথা জানায়।

স্থানীয় জরুরি বিভাগের মুখপাত্র হেডভিকা ক্রোপাকোভা সংবাদ মাধ্যমকে বলেন, তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। দুর্ভাগ্য আমরা তাদের প্রাণ রক্ষা করতে পারিনি। তিনি বলেন, আহত ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এরমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।পরিস্থিতি বিবেচনায় এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। অস্ট্রিয়ান এবং স্লোভাক উদ্ধারকারীরা সহায়তায় নিয়োজিত রয়েছে।
টর্নেডো ও শিলাবৃষ্টির ফলে হডোনিনসহ বেশ কটি শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। হডোনিনে টর্নেডোর আঘাতে একটি অবসর হোম ও স্থানীয় চিড়িয়াখানা ধ্বংস হয়েছে।

চেক প্রজাতন্ত্রের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় অত্যন্ত বিপজ্জনক হওয়ার কারণে প্রাগে অবতরণ ঝুঁকিপূর্ণ হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের পর চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস ব্রাসেলসে থেকে যেতে বাধ্য হন।

প্রাগ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চেক প্রজাতন্ত্রে টর্নেডোয় ৩ জন নিহত, আহত বেশ কয়েকজন

আপডেটের সময় ০৪:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১