ভিয়েনা ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইংলিশ প্রিমিয়ারে ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক হার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিন টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮

ইংলিশ প্রিমিয়ারে ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক হার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

প্রিমিয়ার লিগে টানা তৃতীয় হারের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়েছে পেপ গার্দিওলার উত্তরসূরি এনজো মারেসকার দল। ফরেস্টের জয়ে জোড়া গোল করেছেন সাবেক সিটি স্ট্রাইকার লিয়াম ডেলাপ।

দীর্ঘ ছয় মাস জয়হীন থাকা ফরেস্ট ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। মাত্র ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন জাইর কুনহা। সিটির ডিফেন্ডার ইয়োশকো গভার্দিওলের ভুলের সুযোগ নিয়ে বল দখলে নেন তিনি। এরপর দ্রুত এগিয়ে গিয়ে নিচু শটে বল জালে পাঠান।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিয়াম ডেলাপ। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে সিটির দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে এগিয়ে গিয়ে দারুণ শটে গোল করেন সাবেক এই সিটি ফরোয়ার্ড। দুই গোল হজম করে চাপে পড়ে যায় সিটি। ২০০৭ সালের পর এই প্রথম লিগে টানা তিন ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে সিটি। জেরেমি ডোকুর বাড়ানো বল প্রতিপক্ষের গায়ে লেগে রায়ান শেরকির সামনে চলে এলে দারুণ শটে গোল করেন তিনি। এতে ব্যবধান কমে দাঁড়ায় ২-১।

সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় সিটি। কিন্তু ৭৪ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেলাপ। তার নেয়া দুর্দান্ত শটটি পোস্টের ভেতরের অংশে লেগে জালে জড়ায়। ফলে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় ফরেস্ট। গোলের পর উচ্ছ্বাসে মাঠের প্রায় অর্ধেক দৌড়ে খেলোয়াড়দের সঙ্গে উদ্‌যাপনে যোগ দেন ফরেস্ট কোচ অলিভার গ্লাসনার।

ম্যাচের আগে পয়েন্ট টেবিলের অবনমন অঞ্চলে থাকা ফরেস্টের বিপক্ষে এমন হার সিটির জন্য ছিল বড় ধাক্কা। অন্যদিকে, এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ফরেস্ট। তাদের জয়ের ফলে পয়েন্ট টেবিলের তলানির তিনে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরএন/ঢাকা

জনপ্রিয়

ইংলিশ প্রিমিয়ারে ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক হার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইংলিশ প্রিমিয়ারে ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক হার

আপডেটের সময় ০৭:১৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬