ভিয়েনা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার

গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী

ইবিটাইমস ডেস্ক : মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক শুক্রবার জরিমানার অর্থ পরিশোধ করেছেন। এর মধ্য দিয়ে রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী বাকি কারাদণ্ড গৃহবন্দি অবস্থায় কাটানোর ক্ষেত্রে প্রয়োজনীয় একটি শর্ত পূরণ হলো বলে জানিয়েছে তার রাজনৈতিক দল।

শুক্রবার এক বিবৃতিতে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) জানায়, এদিন সকালে কুয়ালালামপুর হাইকোর্টে জরিমানার অর্থ পরিশোধের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিবৃতিতে দলটি আরও জানায়, নাজিব রাজাকের জন্য জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে যে বিশেষ তহবিল গঠন করা হয়েছিল, সেটিও আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এ উদ্দেশ্যে আর নতুন করে জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রয়োজন নেই।

উল্লেখ্য, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির মামলায় কারাদণ্ড ভোগ করছেন। তার বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটানোর সুযোগ দেওয়ার ক্ষেত্রে জরিমানা পরিশোধের বিষয়টি একটি শর্ত ছিল।
ঢাকা/এসএস

জনপ্রিয়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৭:২১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬