ভিয়েনা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

চিতলমারীতে আরও একজনের করোনা শনাক্ত,৩ বাড়ি লকডাউন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ১৭৩ সময় দেখুন

খুলনা প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে মাহামুদুল হাসান ওরফে শিবলী ফকির (৪৫) নামের এক ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্টে তার করোনা পজেটিভ এসেছে। মাহামুদুল হাসান ওরফে শিবলী ফকিরের বাড়ি উপজেলার বড়বাড়িয়া মৈজোড়া গ্রামে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন তার বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন ঘোষনা করেছে। এ সময় চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা মেডিকেল অফিসার ডা. জিয়াউল আদনান রুমেল, থানার ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।

ডা. জিয়াউল আদনান রুমেল জানান, বর্তমান শিবলীর শরীরে নিউমনিয়া, জ্বরসহ বিভিন্ন উপসর্গ রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া দুপুর ১ টায় হাসপাতাল থেকে ওই বাড়ির সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সরকারি কাজে বাধা দানের অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যাক্তিকে একহাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শিকদার ইয়াছিন আরাফাত /ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিতলমারীতে আরও একজনের করোনা শনাক্ত,৩ বাড়ি লকডাউন

আপডেটের সময় ০৪:১৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১