ভিয়েনা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

চরফ্যাসন স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ৯৭ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা)প্রতিনিধিঃ চরফ্যাসনে ভাতিজার স্ত্রীকে মারধরে বাঁধা দেয়ায় চাচাসহ পরিবারের ৩জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে জিন্নাগড় ইউনিয়নের উত্তর মাদ্রাজ গ্রামের আঃ করিমের ছেলে শাহাবুদ্দিন,জুয়েল ও রাহাতের বিরুদ্ধে। আহতরা হলেন মুক্তিযোদ্ধ আব্দুল জলীল, ছেলে নিরব এবং নিরবের শ্যালক হাছান। আহতদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের স্ত্রী আনোয়ারা বাদী হয়ে চরফ্যাশন থানায় এজাহার দাখিল করেছেন। মঙ্গলবার দুপুরে আব্দুস সালাম মাস্টার বাড়িতে এঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বলেন,মঙ্গল বার দুপুরে ভাতিজা শাহাবুদ্দিন তার স্ত্রী শাহিদাকে মারধর করে। আমি শাহাবুদ্দিনকে নিভৃত করার চেষ্টা করলে শাহাবুদ্দিন আমাকে মারধর শুরু করে। কিছুক্ষন পর আমার ছেলে ঔষধ ব্যবসায়ী নিরব ব্যবসায়ীক ৭লাখ ২০হাজার টাকা নিয়ে হোন্ডা যোগে বাড়ির দরজায় আসলে ভাতিজা জুয়েল হোন্ডার উপর থাকা অবস্থায় আমার ছেলেকে মাথায় আঘাত করে রক্ষাক্ত জখম করে। এসময় সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলে জুয়েল আমার ছেলের ৭লাখ ২০হাজার টাকা হাতিয়ে নেয়।

ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের না পাওয়ায় এবং মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানাযায়নি।

চরফ্যাসন থানার ওসি মো.শাখাওয়াত হোসেন জানান, তদন্ত করে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসন স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩

আপডেটের সময় ০৭:০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪