ভিয়েনা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

চরফ্যাসনে ৬ ব্যবসায়ীর জরিমানা সহ ৩০ জনের অর্থদণ্ডাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • ১৫০ সময় দেখুন

চরফ্যাসন,ভোলাঃ ভোলার চরফ্যাসনে ক্রেতাদেরকে ফল ওজনে কম দিতে ভারী ঠোঙা ব্যবহার করায় ৬ ফল ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২মে) চরফ্যাসন সদর ও চেয়ারম্যানে বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। ছয় ব্যবসায়ী হলেন, বাবলু, সালাউদ্দিন, আকতার, জহির, আমজাদ, ছালাম ও রিপন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এছাড়া ২০ মামলায় ৩০ জন আসামীকে ৮ হাজার ২৫০ টাকা জরিমানা করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) জানান, চরফ্যাসন সদর ও চেয়ারম্যান বাজার বেশ কয়েকটি ফলের দোকানে মবোইল কোর্ট পরিচালনা কালে দেখা যায়, দোকান ভেদে ফল বিক্রয়ের ঠোঙার ওজন ৬০ থেকে ১০০ গ্রাম। ফল ক্রেতাকে ইচ্ছাকৃতভাবে ওজনে কম দেওয়ার উদ্দেশ্যে ঠোঙার নিচের দিকে কয়েক পরতের মোটা কাগজ ও বোর্ড কাগজ দিয়ে ওজন বৃদ্ধি করে সেই ঠোঙাসহ ওজন করে ফল বিক্রয় করা হচ্ছে। এসময় ৬জন ফল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে ৬ ব্যবসায়ীর জরিমানা সহ ৩০ জনের অর্থদণ্ডাদেশ

আপডেটের সময় ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১