ভিয়েনা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

চরফ্যাসনে জমিজমাকে কেন্দ্র করে পুলিশ সদস্য কর্তৃক হামলার অভিযোগ,আহত ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ১২৭ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) : ভোলার চরফ্যাসন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হামলায় নারী পুরুষ সহ ৩জন গুরুতর আহত হয়েছে বলে লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী পরিবার।

চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মনির উদ্দিন (৪৫) অভিযোগ করে বলেন, আবদুল্লাহপুর এলাকায় আমাদের বসতবাড়ী সহ চাষ যোগ্য ৩ একর ৪৪ শতাংশ জমি রয়েছে। প্রায় দুই মাস পূর্বে ওই জমিতে একই এলাকার আবদুল মন্নান তালুকদারের ছেলে সিদ্দিক তালুকদার জোরপূর্বক সীমানা গাড়তে আসে আমি বাধাঁ দিলে সিদ্দিক তালুকদার বাক বিতন্ডা করে।

এ বিষয়কে কেন্দ্র বৃহস্পতিবার (১১মার্চ) বেলা ১২টার সময় তাদের বাড়িতে বসানো সরকারি টিউবওয়েল থেকে আমার মেয়ে খুকু মনি (২১) পানি আনতে গেলে সিদ্দিক তালুকদার ও তার স্ত্রী বিবি মরিয়ম এবং ছেলে হাবিবের স্ত্রী আয়েশা বেগম মারধর করে। এসময় আমি এবং আমার স্ত্রী হাজেরা বেগম (৩৫) মেয়ের ডাক চিৎকার শুনে তাকে উদ্ধার করতে আমাদেরকেও লাঠিসোটা দিয়ে মারধর করে আমার বাঁ হাত ভেঙ্গে দেয়।

আহত হাজেরা বেগম বলেন, আমার স্বামী মনির উদ্দিন আমাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পরে আমাদের আত্মীয় স্বজনদের খবর দিতে গেলে সিদ্দিক তালুকদার ও তার পুত্রবধু এবং স্ত্রীসহ ছোট ছেলে ছুটিতে থাকা বরিশাল বাকরগঞ্জের কলসকাঠি ইউনিয়ন ফাড়ির পুলিশ সদস্য আকতার হোসেন লাঠিসোটা দিয়ে আমাদের দ্বিতীয় দফায় মারধর ও দা’সেনি দিয়ে আমার মেয়ে খুকু মনিকে কুপিয়ে জখম করে। এসময় তাঁর মাথায় গুরুতর জখম হয়।

এ বিষয়ে সিদ্দিক তালুকদার বলেন, এঘটনায় আমার ছেলে জড়িত নয়। তবে এ হামলার ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই বলে পুলিশ সদস্য আকতার হোসেন দাবি করেন।

জামাল মোল্লা/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে জমিজমাকে কেন্দ্র করে পুলিশ সদস্য কর্তৃক হামলার অভিযোগ,আহত ৩

আপডেটের সময় ০১:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১