ভিয়েনা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেতার সরঞ্জাম জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও অনুমোদনহীন বুস্টার, রিপিটার ও জ্যামারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প এবং বিটিআরসির যৌথ টিম। শুক্রবার র‌্যাব-১ এর ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

টানা তিনদিন ধরে গাজীপুর জেলা সদর, জয়দেবপুর, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন সৃষ্টিকারী এসব অবৈধ সরঞ্জামাদি জব্দ করা হয়। তবে অভিযানকালে এসবের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি জানান, গাজীপুর জেলার ও আশেপাশের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করণের লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাদ্দকৃত তরঙ্গ ব্যান্ডে সৃষ্ট প্রতিবন্ধকতা শনাক্তকরণ, নিরসন, এবং অবৈধ রেডিও ইকুইপমেন্ট জব্দকরণ ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে ৫-৭ সেপ্টেম্বর গাজীপুর জেলা সদর, জয়দেবপুর, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা থানার বিভিন্ন এলাকায় র‌্যাব-১ ও বিটিআরসি যৌথভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, অভিযানকালে ২টি ইনডোর রিপিটার বুস্টার, ৪টি আউটডোর রিপিটার বুস্টার, ৭৬টি ছোট-বড় বিভিন্ন এ্যান্টেনা, ৫২টি সুইচ এবং ৩টি ইনডোর রিপিটার এ্যান্টেনা জব্দ করা হয়। জব্দকৃত এসব অবৈধ নেটওয়ার্ক সরঞ্জামাদির আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। উদ্ধারকৃত আলামত বিআরটিসিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে অভিযানকালে এসবের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অভিযানকালে বিটিআরসির সহকারী পরিচালক শাহাদাত হোসেন, উপ-সহকারী পরিচালক (এসএম) সরফুদ্দিন চৌধুরী, র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন, স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রতন কুমার দাশগুপ্ত উপস্থিত ছিলেন।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেতার সরঞ্জাম জব্দ

আপডেটের সময় ০২:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩