ভিয়েনা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ভোলায় বিএনপির পথযাত্রা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ১১১ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগষ্ট) বেলা ১১ টার দিকে শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করার পর সেখান থেকে পথযাত্রা শুরু করে বরিশাল দলানের কাছে আসলে পুলিশ বাঁধা দিলে পুনরায় দলীয় কার্যালয়ে সামনে এসে পথযাত্রা শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, কবির হোসেন, আবদুর রব আকন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের মানুষ সোচ্চার হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিন, বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় বিএনপির এক দফা দাবি আদায় করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

এর আগে পথযাত্রায় যোগ দিতে সকাল থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করেই জেলা বিএনপির কার্যালয়ে সামনে জড়ো হন।

জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আসা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষকদল, মৎস্যজীবী দল ও ওলামা দলের নেতাকর্মীরা সদর রোডের বিভিন্ন গলিতে অবস্থান নেন। তাদের হাতে ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা দেখা গেছে। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে সদর রোড প্রকম্পিত করে তুলেন।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ভোলায় বিএনপির পথযাত্রা

আপডেটের সময় ০৭:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩