ভিয়েনা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

কাউখালীতে গরীবের ভিজিডি কার্ড ধনীদের নামে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • ১৪৫ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে ভিজিডি কার্ড চাওয়ায় মেম্বারের লোকজন পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছেন এক রিক্সাচালকে।ঘটনাটি ঘটেছে উপজেলা ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সংকরপুর গ্রামে।

জানা গেছে, গত সোমবার (১২এপ্রিল) সন্ধ্যায় রিক্সচালক মহারাজ রিক্সা নিয়া বাড়ী থেকে কাউখালী আসার পথে শংকরপুর নামক স্থানে পূর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় মেম্বার সাকায়েত হোসেনের লোক ইয়াসিন টিটু খান সহ ৩/৪ জনে তাকে পথরোধ করে দেশিও অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে । এতে মহারাজের পা ভেঙ্গে যায়। গুরুতর অবস্তায় তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

এর আগে তিনি স্থানীয় ইউপি মেম্বারের নিকট বার বার ভিজিডি কার্ডের জন্য মৌখিক ভাবে আবেদন করেন। কিন্তু কার্ড না পেয়ে পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করেন এলাকার হুমায়ুন, শহিদ আকন, আঃ সালাম সহ ধনিদের নামে ভিজিডি কার্ড করা হয়েছে। যা সরকারি বিধি বিধান পরিপন্থি ।

হামলার ঘটনায় বিষয়টি নিয়ে কাউখালী থানায় তিনজনকে আসামি করে আহত রিক্স চালকের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে গত ১৪ এপ্রিল কাউখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

হামলার ইউপি মেম্বার সাকায়েত জানান, মারামারি সাথে আমার কোন লোক জড়িত নাই। ওই মহারাজ একজন সন্ত্রাসী ধরনের লোক। তবে যতটুকু শুনেছি তার সাথে ব্যাক্তিগত বিরোধের জেরে তাকে কে বা কারা মারধর করেছে। বিষয়টি আমার মাথার উপর রাখতে চাচ্ছে।

ওই মামলার তদন্ত কারী কর্মকর্তা রেজাউল কবির রাজিব জানান, আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালীতে গরীবের ভিজিডি কার্ড ধনীদের নামে

আপডেটের সময় ১২:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১