ভিয়েনা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

কাউখালিতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ৯৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালিতে পানিতে ডুবে মো. শহিদুল ইসলাম শরীফ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আমরাঝুড়ি ইউনিয়নের আসোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম শরীফ ওই গ্রামের মোজাম্মেল হোসেন শরীফের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, ওই দিন দুুপুরে ওই যুবক নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায়। সেখানের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. মাহাবুব হোসেন জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

আসোয়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল আমিন হোসাইন ওই যুবকের পানিতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দুুপুরে তিনি নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জাকির জানান, বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাউখালিতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেটের সময় ০৬:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩