ভিয়েনা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ওয়ানডের জন্য দল ঘোষণা, বাদ পড়েছেন শান্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ১৪৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ২৩ মে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ছুটি কাটিয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন সাকিব আল হাসান। তবে বাদ পড়েছে শ্রীলঙ্কায় টেস্ট সেঞ্চুরি পাওয়া নাজমুল হোসেন শান্ত। এছাড়া দলে জায়গা হয়নি ইমরুল কায়েসেরও।

করোনার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৫ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আরও চারজনকে রেখেছে বিসিবি। তাঁরা হলেন- মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৩ মে। পরে ২৫ ও ২৮ মে বাংলাদেশের সঙ্গে বাকি দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওয়ানডের জন্য দল ঘোষণা, বাদ পড়েছেন শান্ত

আপডেটের সময় ১১:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১