ভিয়েনা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ২০৫ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ঘনিয়ে আসছে ঈদ উল ফিতর। এই ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায়। ভোলার লালমোহন উপজেলার দর্জির দোকানগুলোর কারিগররা সবাই ব্যস্ত। কেউ সেলাই, কেউ বোতাম লাগানোয়, কেউ কাপড় কাটায়, আবার কেউবা ইস্ত্রী করে অর্ডার বুঝিয়ে দেওয়ার জন্য তৈরি জামা-কাপড় সাজিয়ে রাখছেন। যেন কারওই দম ফেলানোর সময় নেই। প্রতিদিন সকাল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত দর্জিপাড়ায় চলছে কাজ। দর্জিপাড়ার এমন চিত্র দেখলে মনে হবে এ যেন সুই-সুতার বিরামহীন যুদ্ধ। লালমোহন পৌরশহরসহ উপজেলার সকল হাট-বাজারেই এখন দর্জি কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ভীষণ ব্যস্ততা। তাদের এ ব্যস্ততা থাকবে ঈদের দিন সকাল পর্যন্ত।

সরেজমিনে লালমোহন পৌরশহরের কয়েকটি দর্জির দোকান ঘুরে দেখা যায়, ঈদ উপলক্ষ্যে নতুন পোশাক কিনে তৈরির জন্য দর্জির দোকানগুলোতে ভিড় করছেন মানুষজন। মানুষজনের পোশাক তৈরি করতে বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন দর্জিরা। দর্জিদের এখন লক্ষ্য কেবল অর্ডার অনুযায়ী পোশাক তৈরি করে হস্তান্তর করা। তাইতো ক্লান্তি উপক্ষো করে নিজেদের কাজে মনযোগী দর্জিরা। দর্জিদের কাছে পুরুষদের চেয়ে নারীদের পোশাক তৈরির অর্ডার সবচেয়ে বেশি।

বর্তমানে দর্জির দোকানগুলোতে প্রতি পিস প্যান্ট ৪৫০ টাকা থেকে ৫০০ টাকায় সেলাই করা হয়, শার্ট ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঞ্জাবি ৪০০ থেকে ৫০০ টাকা, পায়জামা ২৫০ থেকে ৩০০ টাকা, লেহেঙ্গা ৭০০ থেকে ৮০০ টাকা, থ্রি-পিস প্রকারভেদে ২৫০ থেকে ৫০০ টাকা, প্রকারভেদে সেলোয়ার-কামিজের মজুরি নেওয়া হয় ৮০০ থেকে ১০০০ হাজার টাকা, ব্লাউজ ও পেটিকোট ১৫০ থেকে ২০০ টাকা, বাচ্চাদের পোশাক সেট অনুযায়ী ৫০০ থেকে ৬০০ টাকা মজুরিতে সেলাই করা হয়।

কর্মব্যস্ততা নিয়ে কথা হয় লালমোহন পৌরশহরের নাফিসা টেইলার্সের কারখানার কয়েকজন কারিগরের সঙ্গে। ওই কারখানায় একজন মাস্টারসহ মোট ৬ জন কারিগর কাজ করেন। যাদের মধ্যে একজন মো. রাসেল। তিনি বলেন, প্রায় নয় বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত। গত বছরের ঈদের চেয়ে এ বছরের ঈদে কাজের অনেক চাপ। সকাল থেকে ভোর রাত পর্যন্ত কাজ করতে হয়। এতে দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকার মতো আয় হয়। এই আয় দিয়েই চলে আমার সংসার। তবে বছরের অন্যান্য সময় কাজ কিছুটা কম থাকে। তখন দৈনিক গড়ে পাঁচশত টাকার মতো আয় হয়।

ওই কারখানার আরেক কারিগর মো. হানিফ জানান, বিগত ২২ বছর ধরে এই পেশায় আছি। ঈদ আসলে আমাদের কাজ বাড়ে। এই ঈদেও ব্যাপক কাজ হাতে রয়েছে। এতে করে দৈনিক ৮০০ থেকে ১০০০ হাজার টাকার মতো আয় হয়। এই আয়ের টাকায় স্বামী-স্ত্রীসহ তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছি। আলহামদুল্লিাহ এই কাজ করে সবাইকে নিয়ে ভালো আছি।

ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আমাদের থানা পুলিশের কয়েকটি টিম নিয়মিত কাজ করছে। বাজারের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আমরা সচেষ্ট রয়েছি। এরপরও যদি কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিক আমাদেরকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায়

আপডেটের সময় ০৮:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪