ভিয়েনা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা, টাঙ্গাইলে ব্যতিক্রমী কৃষিশিক্ষা ৪ কোটি টাকার ব্রিজ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সন্দ্বীপে বিএনপি নেতা আলমগীর ঠাকুরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাইন উদ্ধার, বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরকে বিশেষ সম্মাননা প্রদান কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

আবারও গাজার পথে জাহাজের নতুন বহর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের আরোপিত অবরোধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য নতুন করে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি)।

গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিবৃতির মাধ্যমে তারা এই ঘোষণা দেয়।

এফএফসির বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানায়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে। পরে ৩০ সেপ্টেম্বর আরও নয়টি নৌযান বহরে যুক্ত হয়।

সবমিলিয়ে ১১টি জাহাজে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু রয়েছেন, যারা শিগগিরই একত্র হয়ে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে অগ্রসর হবেন।

২০০৮ সালে গঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে রয়েছে— ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা।

এর আগে চলতি বছরের আগস্টে এই জোট ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে বৃহৎ আকারের একটি ত্রাণ মিশন চালু করে। সেই বহরে অংশ নেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা, এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ জন পার্লামেন্ট সদস্য, আইনজীবী, স্বেচ্ছাসেবী ও অধিকারকর্মী।

৩১ আগস্ট স্পেন থেকে রওনা দেওয়া সেই বহরের অধিকাংশ নৌযান গাজার উপকূলে পৌঁছার আগেই ইসরায়েলি নৌবাহিনী আটক করে নিয়ে যায়।

আরোহীদের জোরপূর্বক ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হলে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
যদিও সমালোচনার তোয়াক্কা না করেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার অবরোধ জারি রেখেছে।

উত্তেজনাপূর্ণ এমন পরিস্থিতির মধ্যেই ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিলো ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যা আন্তর্জাতিক মানবিক অঙ্গনে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবারও গাজার পথে জাহাজের নতুন বহর

আপডেটের সময় ১১:২২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫