ভিয়েনা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির কথা জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার আহবান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ৯৩ সময় দেখুন

গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের সার্বিক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে, নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, গণভবনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতারা তার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি এই আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। শাখাওয়াত মুন জানান যে শেখ হাসিনা বলেছেন, “আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ প্রতিটি খাতে দেশের সামগ্রিক আর্থ-সামাজিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরুন।”

শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ তার দলের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের সেবা করার আহ্বান জানান। বন্যা, ঘূর্ণিঝড়, খরার মতো যে কোনো দুর্যোগে সর্বদা জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের, বিশেষ করে, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী; জানান ডেপুটি প্রেস সেক্রেটারি।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির কথা জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার আহবান

আপডেটের সময় ০৭:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩