ভিয়েনা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএমসিএজি সেন্টার,ডর্টমুন্ড ও সেন্টারাধীন আল-ফজর মসজিদের কার্যক্রম শুরু তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ

হবিগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ১৬৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে শালিসে দু’পক্ষের সংঘর্ষে গোলাপ জান (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। আহত অবস্থায় তাদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর সাথে একই গ্রামের কাদির মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বুধবার সকাল এগারোটার দিকে শালিস বৈঠকে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মা গোলাপজান মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

জনপ্রিয়

বিএমসিএজি সেন্টার,ডর্টমুন্ড ও সেন্টারাধীন আল-ফজর মসজিদের কার্যক্রম শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেটের সময় ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১