ভিয়েনা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাবার সাথে অভিমান করে চিরকুট লিখে স্কুল ছাত্রের আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ১৩৩ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাবার সাথে অভিমান করে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে স্কুল ছাত্র।

শুক্রবার (৪ই জুন) রাত ৮ টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং বাজারে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র মাইনুর রশিদ  মাহিন(১৫) উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের পল্লী চিকিৎসক আরব আলীর ছেলে।সে মাধবপুর উপজেলার শাহজীবাজার পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের (পিডিবি) দশম শ্রেনীর ছাত্র।

স্থানীয় সূত্র জানায় পল্লী চিকিৎসক আরব আলী সুতাং বাজারের একটি বাসায় ভাড়া নিয়ে থাকতেন।

পারিবারিক বিষয় নিয়ে মাহিনের বাবা আরব আলী তাকে গালিগালাজ করেছিলেন। এরই জের ধরে সিলিং ফ্যানের সাথে উড়না দিয়ে ফাস লাগিয়ে  আত্মহত্যা করে মেধাবী ছাত্র মাহিন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এসময় পুলিশ মাহিনের লাশের পাশে একটি চিরকুট পায়। এতে লেখা আছে সে আত্নহত্যা করেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মাহিনের রুমে একটি চিরকুট পাওয়া গেছে। এতে সে আত্নহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে । ময়নাতদন্তের রির্পোট আসলে বিস্তারিত জানা যাবে।

মোতাব্বির হোসেন কাজল /ইবি টাইমস

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাবার সাথে অভিমান করে চিরকুট লিখে স্কুল ছাত্রের আত্মহত্যা

আপডেটের সময় ০৬:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১