ভিয়েনা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর দেশসেবার প্রেরনার উৎস : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ৯৫ সময় দেখুন

লাহেল মাহমুদ, পিরোজপুর: মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর দেশসেবা ও রাজনীতির প্রেরনার উৎস। তিনি বঙ্গবন্ধুকে সকল সময় দেশের মানুষের ও দেশের স্বার্থে রাজনীতি করতে হবে এমন প্রেরনা ও উৎসাহ যোগাতেন।

রবিবার (০৮ আগষ্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেগম মুজিব কখনো ভাবতেন না রাজনীতি থেকে কিছু পেতে হবে বা নিতে হবে। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে যতবার জেলে গেছেন সব সময়ই তিনি বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন। আগরতলা য়ড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে পাকিস্তান শাসক প্যারোলে মুক্তি দিতে চাইলেও বঙ্গমাতা সে দিন জাতির পিতাকে তা নিতে নিষেধ করেছেন। একজন আদর্শ নারী হিসাবে তিনি বঙ্গবন্ধুকে প্রানের থেকেও বেশী ভালো বাসতেন। তিনি একজন আদর্শ ও মহিয়সী নারী ছিলেন।

মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মের সন্তানদের বিশেষ করে কন্যাদের তার পতিভক্তি, দেশপ্রেম ও আদর্শ শিক্ষা দিতে হবে। এ সময় তিনি আরো বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার সাহস, ধৈর্য্য ও সমযোপযোগী পদক্ষেপের কারনে বঙ্গবন্ধু তার লক্ষ্যে পৌঁছে দেশ স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিতে পেরেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলামের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার প্রমুখ।

পিরোজপুর/ইবিটাইমস/আরএন

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর দেশসেবার প্রেরনার উৎস : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০৫:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১