ভিয়েনা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার

ভোলায় করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু,নতুন শনাক্ত ৩২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • ১২৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলায় করোনা আক্রান্ত হয়ে এবার উকিল পাড়া এলাকার ব্যবসায়ী অনুকা ষ্টিলের মালিক হুমায়ুন কবিরের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভোলায় মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৪ জন। এছাড়াও  করোনায় নতুন করে আরো ৩২ জনের শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০২৪ জন। ভোলা সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানান,তিনি করোনা করোনা আক্রান্ত হয়ে ব্যবসায়ী হুমায়ুন কবির শনিবার ভোলা সদর হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনিত হলে রবিবার সকালে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা পৌনে ১২ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এদিকে ৯৭ জনের  নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে ভোলা সদরে ১৯ জন, দৌলতখানে ২ জন, বোরহানউদ্দিনে ৬ জন, লালমোহনে ৩ জন, চরফ্যাসনে ১ জন ও তজুমদ্দিন উপজেলায় ১ জন রয়েছে। বর্তমানে জেলায় মোট ২৬ জন হাসপাতালে আইসোলেশনে রয়েছে। এর মধ্যে ভোলা সদর হাসপাতালে ২৫ জন ও তজুমদ্দিন হাসপাতালে ১ জন রয়েছে। জেলায় এ পর্যন্তত ১১ হাহার ২২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু,নতুন শনাক্ত ৩২

আপডেটের সময় ১২:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১