ভিয়েনা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪

ভগবান ওদের বিচার করবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৯৯ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধি: ‘আমার জমি-জাতি কিছু নেই। মানুষের জমি লিজ নিয়ে চাষ করি। কষ্ট করে ৪ টে গরু পালিছিলাম।  দুটোর বাছুর হয়েছে। বাছুরগুলো বড় করতিছি। গরু কয়ডা পুষে ভাবছিলাম সংসার টা ভালো মত চালাবো। অনেক কষ্ট করে গরু গুলো গুছাইচি। দুধ পর্যন্ত দুয়ায়নে। খাওয়ার জন্যিই রাখিনে যে বাছুর বড় হোক। আমার কষ্টের গরুগুলো সব চুরি করে নিয়ে গেছে ভাই। আমার দুটো দুধ খাওয়া বাছুরগুলো থুয়ে গরু নিয়ে গেছে। ভগবান ওদের বিচার করবে। এর থেকে আমার মৃত্যুও ভালো ছিল’। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের লৌহজংগা গ্রামের হতদরিদ্র কৃষক অসিম বিশ্বাস। মঙ্গলবার গভীর রাতে তার ৩টি গাভী ও ১ টি বকনা গরু নিয়ে গেছে চোর।

তিনি জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে ৪ টি গরু খেতে দিয়ে ঘুমাতে যান । রাত ৩ টার দিকে ঘুম থেকে জেগে দেখেন গোয়ালে গরু নেয়। গোয়ালের তালা ভেঙ্গে, গরুর গলায় দেওয়া শেকল কেটে গরুগুলো চোর চক্র নিয়ে যায়। সকাল থেকে বাছুর দুটি দুধের জন্য ছটফট করছে। ৪ টি গরুর মুল্যে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা। গরুগুলো চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারসহ চোরদের ধরার চেষ্টা চলছে।

ঝি প্র /ইবিটাইমস /এম আর

জনপ্রিয়

লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভগবান ওদের বিচার করবে

আপডেটের সময় ১২:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১