ভিয়েনা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের সম্পর্কের জেরে কিশোর-কিশোরীর আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ১৩৮ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে প্রেমের সম্পর্কের জেরে দুই কিশোর কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার ভোর রাতে যে কোন এক সময়ে মাদারবুনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর বিরাজলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ওই গ্রামের মোঃ মজিবর রহমানের পুত্র সোহেল(১৯) এবং হাবিব মিয়ার কন্যা নাসরিন আক্তার(১৩)।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ বলেন,‘নিহত দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। ধারনা করা হচ্ছে ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। কি কারনে তারা আত্মহত্যা করেছে সে বিষয়ে জানতে নিহতদের স্বজনদের সাথে আমরা কথা বলছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’

নিহত সোহেল সদ্য এসএসসি পাস করেন এবং নাসরিন আক্তার ৮ম শ্রেনীতে পড়াশোনা করতো।

আব্দুস সালাম আরিফ/ইবি টাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রেমের সম্পর্কের জেরে কিশোর-কিশোরীর আত্মহত্যা

আপডেটের সময় ০৪:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১