ভিয়েনা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর কয়েকটি ফ্লাইট বাতিল লালমোহনে ১৫ প্রকল্পের টাকা আত্মসাৎ: সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঠালিয়ায় স্মরণসভা কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি, সভাপতি শাহাদৎ, সম্পাদক মিজানুর

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ১৪৬ সময় দেখুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ মল্লিক ওরফে আরিফ (৫০) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আব্দুল লতিফ মল্লিক চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত গোলাম নবী মল্লিকের ছেলে। আজ শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা রেলগেটের ২০০ গজ উত্তরে ১৩/৯৩ পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা স্টেশন রোডে আব্দুল লতিফ মল্লিকের মুদিখানার দোকান আছে। সকালে তিনি দোকান খুলে আবার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনের নিচে পড়ে নিহত হন। তার মাথা ধর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নরেশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থকায় ময়নাতদন্ত ছাড়াই তার দাফন হবে। এ জন্য একটি অপমৃত্যু মামলা হবে।

সাকিব হাসান/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর কয়েকটি ফ্লাইট বাতিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেটের সময় ১০:৩৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১