ভিয়েনা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি, সভাপতি শাহাদৎ, সম্পাদক মিজানুর মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশে বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে ! সেতুতে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় তদন্ত কমিটি, টাঙ্গাইলে প্রকৌশলী-ঠিকাদারকে শোকজ ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরফ্যাশন ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন ২৪.২ মেগাপিক্সেলের নতুন ক্যামেরা আনল ক্যানন, ওজন মাত্র ৫৪৬ গ্রাম

জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

রাশেদ খান

ইবিটাইমস ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ করে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ছাত্রলীগের ভয়ে যারা একসময় গোপনে ছিল কিংবা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়—এটি প্রশ্নের বিষয়।

তিনি বলেন, ‘ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে। এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’

জামায়াত-শিবিরের সমালোচনা করে রাশেদ খাঁন আরও বলেন, বিরোধী দল হয়েই জামায়াত-শিবির ‘মজলুম থেকে জালিম’ হয়ে গেছে। তাঁর ভাষ্য, জামায়াতের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে।

তিনি বলেন, ‘এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই।’

রাশেদ খাঁন আরও দাবি করেন, শেখ হাসিনা যেমন বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে দেবেন না বলে বলেছিলেন, জামায়াত-শিবিরও একই পথ অনুসরণ করছে।

তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে তারা ভবিষ্যতে আরও কঠোর হয়ে উঠতে পারে।’

ঢাকা/এসএস

জনপ্রিয়

কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

আপডেটের সময় ১২:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬