ভিয়েনা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

ঝালকাঠিতে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬১ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : পরিবেশ সুরক্ষা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে ঝালকাঠিতে ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় ইটভাটা পরিচালনার ক্ষেত্রে সরকারি আইন ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। অবৈধভাবে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই। পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) বাস্তবায়নে ইটভাটা মালিকদের সহযোগিতা প্রয়োজন। আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না।

সভায় অবৈধ ইটভাটা বন্ধ, ড্রাম চিমনি ও ১২০ ফুট চিমনি ব্যবহার না করা এবং কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) ব্যবহার বন্ধের বিষয়ে ইটভাটা মালিকদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় জেলার বিভিন্ন ইটভাটার মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা

আপডেটের সময় ০৩:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬