ভিয়েনা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের

এবছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ১০ জুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ১৬৯ সময় দেখুন

ডেস্ক: চন্দ্রগ্রহণের পর এবার আসছে সূর্যগ্রহণ। গত ২৬ মে চন্দ্রগ্রহণের দিন সুপার মুন ও ব্লাড মুন দেখা গিয়েছিল। এবার কয়েকদিন পরই সূর্যগ্রহণ দেখা যাবে। এর ফলে অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ।

আগামী ১০ জুন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। ফলে ঢাকা পড়বে সূর্য। তবে কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। একে বলে ‘রিং অব ফায়ার’।

তথ্য বলছে, রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে আগুনের বলয় দেখা যাবে। এর মধ্যে গ্রিনল্যান্ড থেকেই সূর্যগ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা যাবে।

এ ছাড়া ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও গ্রহণ দেখা যাবে। তবে সেখানে দেখা যাবে আংশিক।

সাধারণভাবে সূর্যের খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে পারে আগামী ৪ ডিসেম্বর। সেটিা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকার বিভিন্ন প্রান্ত ও প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের কিছু অঞ্চল থেকে সেটা দৃশ্যমান হতে পারে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এবছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ১০ জুন

আপডেটের সময় ০৭:২৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১