ভিয়েনা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন শেষ হবে ৩১ আগস্ট : বাইডেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ১৪০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে মার্কিন মিশন আগামী ৩১ আগস্ট শেষ হবে। এ মিশন শুরুর প্রায় ২০ বছর পর ওই দিন তা শেষ হতে যাচ্ছে।

বৃহস্পতিবার বাইডেন এক ভাষণে বলেন, আফগানিস্তানে আল-কায়েদার অধ:পতন এবং যুক্তরাষ্ট্রের ওপর আরো হামলা প্রতিরোধে মার্কিন সামরিক বাহিনী তাদের লক্ষ্য ‘অর্জন’করেছে। তিনি আরো বলেন, আমরা আমেরিকার দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি।

বাইডেন বলেন, আফগান জনগণের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত  গ্রহণের ক্ষেত্রে তাদের একান্ত অধিকার ও দায়িত্ব রয়েছে। বাইডেন আফগান সরকার ও নিরাপত্তা বাহিনী এবং মার্কিন বাহিনীর সাথে কাজ করা হাজার হাজার আফগান দোভাষীদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আপনারা চাইলে যুক্তরাষ্ট্রে আপনাদের থাকার সুব্যবস্থা করা হবে।’

বাইডেন বলেন, ‘আমি বিশ্বাস করি আফগান সামরিক বাহিনীর তালেবানদের মোকাবেলা করার যথেষ্ট সক্ষমতা রয়েছে।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন শেষ হবে ৩১ আগস্ট : বাইডেন

আপডেটের সময় ০৬:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১