ভিয়েনা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং

অস্ট্রিয়া করোনার সংক্রমণের দিক দিয়ে গত এপ্রিল মাসের অবস্থায় ফিরে এসেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ৮৯ সময় দেখুন

রাজধানী ভিয়েনায় গতকাল নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছে ৭৯৩ জন

ইউরোপ ডেস্কঃ গতকাল অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২,৬৯৩ জন,যা গত এপ্রিল মাসের পর সর্বোচ্চ সংখ্যক। গতকাল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ১২ জন। রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭৯৩ জন। ভিয়েনার এই সংক্রমণের সংখ্যাও গত এপ্রিল মাসের পর সর্বোচ্চ সংখ্যক।

অস্ট্রিয়ার অন্যান্য রাজ্যের মধ্যে আজ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন OÖ রাজ্যে ৬০৬ জন, Steiermark রাজ্যে ৪৪৩ জন, NÖ রাজ্যে ৩৩৪ জন, Tirol রাজ্যে ১৯৯ জন, Salzburg রাজ্যে ১৭৩ জন, Vorarlberg রাজ্যে ৫৫ জন, Kärnten রাজ্যে ৫২ জন এবং Burgenland রাজ্যে ৩৮ জন নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গতকাল সমগ্র দেশে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ১২,২২৬ ডোজ এবং মোট টিকাদানের পরিমাণ ১,০৮,৯৫,০৭৭ ডোজ।অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৪ লাখ ৪৬ হাজার ৬১০ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬১ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭,৫৩,৮৩২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১,০৬১ জন।করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৭,২২,৫৮৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২০,১৮৫ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ২২৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৫৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ /ইবিটাইমস

জনপ্রিয়

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়া করোনার সংক্রমণের দিক দিয়ে গত এপ্রিল মাসের অবস্থায় ফিরে এসেছে

আপডেটের সময় ১০:২৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১