ভিয়েনা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় মিথ্যা মামলা, হয়রানি, বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা। এ সময় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের জানমাল ও বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ১১ নম্বর আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর বাজারে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ঘোষিত ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্যাডার হিসেবে ব্যানারে উল্লেখ করা ইসলাম শামীম ওরফে ডাগা শামীম ওরফে পিন্টুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

তাদের অভিযোগ, হাট ফাজিলপুর গ্রামের নিরীহ আদিবাসী সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বাড়িঘর ভাঙচুর ও জমি দখলসহ বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে। এসব ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

মানববন্ধনে ভুক্তভোগীরা এসব হয়রানি ও নির্যাতন থেকে মুক্তি চান। পাশাপাশি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

অংশগ্রহণকারীরা বলেন, তারা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান। কোনো ধরনের ভয়ভীতি ও হয়রানি ছাড়াই নিজেদের বাড়িঘর ও জমিজমা নিয়ে নিরাপদে থাকতে চান।

এ সময় এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে অংশ নেওয়া আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন

আপডেটের সময় ০১:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬