ভিয়েনা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৬১ সময় দেখুন

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করা এবং পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ভোলার চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মধ্যে ডিম ও দুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর-ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং মেরিন ফিশারিজ প্রকল্পের সাবেক কর্মকর্তা সায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ও উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজন আলী। এ সময় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সেবার বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন লিখন কুমার শীল।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চরফ্যাশন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডিম ও দুধ বিতরণ এবং খাওয়ানোর কর্মসূচিও পালন করা হয়। প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করেন প্রাণিসম্পদ উপসহকারী মিজানুর রহমান। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে সচেতন করাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত জাতের পশু উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে হবে। প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

আপডেটের সময় ১০:৪৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬