ভিয়েনা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর পদে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল হক। ২০২৭-২৮ মেয়াদের জন্য রুকনদের গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় তিনি এ দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) লালমোহন উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত রুকন সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনদের অংশগ্রহণে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ ও গণনা শেষে ২৫ নভেম্বর ভোলা জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার সব উপজেলার নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে মাওলানা আব্দুল হকের পুনর্নির্বাচনের বিষয়টি নিশ্চিত হয়।

এদিকে, ২০২৭-২৮ মেয়াদের জন্য ভোলা জেলা জামায়াতের পুরুষ ও মহিলা শুরা সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে। তালিকায় লালমোহন থেকে পুরুষ শুরা সদস্য হিসেবে মাওলানা আব্দুল হক এবং মহিলা শুরা সদস্য হিসেবে তাসলিমা বেগম নির্বাচিত হয়েছেন।

উপজেলা আমীর পদে মাওলানা আব্দুল হকের পুনর্নির্বাচন এবং জেলা শুরা পরিষদে লালমোহনের দুই প্রতিনিধির অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সাংগঠনিক নেতৃত্বে উপজেলার প্রতিনিধিত্ব আরও সুসংহত হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক

আপডেটের সময় ১০:৪৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬