ভিয়েনা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ৩০ লাখ টাকা আত্মসাৎ ও চেক প্রতারণার মামলায় মোল্লা আইসক্রিমের মালিক মো. সিরাজ মোল্লাকে (৫১) এক বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আইসক্রিম ব্যবসায়ী সিরাজ মোল্লা প্রতিবেশী মো. মফিজুর রহমানের কাছ থেকে আইসক্রিমসহ অন্যান্য ব্যবসার প্রয়োজনে নগদ ও চেকের মাধ্যমে মোট ৩০ লাখ টাকা ধার নেন। পরবর্তী সময়ে পাওনা টাকা ফেরত চাইলে তিনি নানা টালবাহানা শুরু করেন।

একপর্যায়ে ২০২১ সালের ২১ মার্চ সিরাজ মোল্লা লালমোহন উত্তরা ব্যাংক লিমিটেড শাখায় তাঁর সঞ্চয়ী হিসাবের বিপরীতে ৩০ লাখ টাকার একটি অ্যাকাউন্ট পে চেক দেন। মফিজুর রহমান চেকটি নগদায়নের জন্য একই দিন নিজের লালমোহন রূপালী ব্যাংক শাখার হিসাবে জমা দেন। তবে সিরাজ মোল্লার ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকা এবং হিসাবটি বন্ধ থাকায় ২৩ মার্চ চেকটি প্রত্যাখ্যাত হয়।

বিষয়টি সিরাজ মোল্লাকে জানানো হলেও তিনি টাকা পরিশোধ না করে নানা ধরনের টালবাহানা ও হুমকি দেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে ২০২১ সালের ১২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে তাঁকে রেজিস্টার্ড ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়। ১৮ এপ্রিল তিনি নোটিশটি গ্রহণ করেন। এরপরও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় মফিজুর রহমান নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৫৮/২১ নম্বর মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত সিরাজ মোল্লাকে এক বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

আপডেটের সময় ০২:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬