ভিয়েনা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৮০ সময় দেখুন

ভোলায় মিয়ানমারে পাচারকালে ৬৬ লাখ টাকার ইউরিয়া সার জব্দ

শহীদুল ইসলাম জামাল : ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদী দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ একটি বোট জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর আজগর হোসেন ও মো. সেলিম, লক্ষ্মীপুরের কবির হোসেন, ভোলার আব্দুল মমিন, চরফ্যাশনের মো. শামীম ও মো. ইউসুফ, দুলারহাটের মো. সিরাজ এবং দৌলতখানের মো. রায়হান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা একটি বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ১৬ হাজার টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত বোটসহ আটজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা সার, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮

আপডেটের সময় ০৭:০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬