ভিয়েনা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্রসন্তান প্রসব করেছেন। মা ও নবজাতকের অসুস্থতার খবর পেয়ে তাদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ ও পুলিশ। বর্তমানে নবজাতক শিশুটিকে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে। অন্যদিকে, প্রসূতি মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার উত্তর জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা মা ও নবজাতকের অসুস্থতার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুকে জানান। খবর পেয়ে তিনি তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তার নির্দেশনায় ঘটনাস্থলে যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানার কয়েকজন পুলিশ সদস্য। স্থানীয়দের সহযোগিতায় নবজাতক শিশুটিকে সাময়িকভাবে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হয়। পাশাপাশি প্রসূতি মাকে চিকিৎসার জন্য নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারীর সন্তান প্রসবের খবর পেয়ে ইউএনওর নির্দেশনায় দ্রুত ঘটনাস্থলে যান তারা। স্থানীয়দের সহযোগিতায় নবজাতককে নিরাপদে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রসূতি মায়ের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে নবজাতককে বরিশালের আগৈলঝাড়ার ছোটমণি নিবাসে পাঠানো হবে।

কেউ শিশুটির আইনগত অভিভাবক হতে আগ্রহী হলে তাকে ঝালকাঠি শিশু আদালতে আবেদন করতে হবে। আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন অনুযায়ী অভিভাবকত্ব গ্রহণের সুযোগ রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা

আপডেটের সময় ১০:৫৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬